রাজবাড়ী নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কার্যালয় থেকে ২ বছর পর ছাত্রশিবিরের বিক্ষোভ

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ২ বছর নিষিদ্ধ ঘোষিত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোন কর্মসূচি হয়নি। গণভোটের রায়, জুলাই সনদের পুর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখা।
শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জড়ো হন। সেখানে কার্যালয়ের মঞ্চে কোরআন তেলোয়াত করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেইট শহীদ স্মৃতিস্তম্ভে এসে বক্তৃতা করেন, বাংলাদেশ ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর, সেক্রেটারী হাসান মাহমুদ। এসময় জেলা সেক্রেটারিয়েট সদস্য, সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় গণভোটের রায়, জুলাই সনদের পুর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবী জানানো হয়। তারা সরকারকে দ্রুত পদক্ষেপের দাবী জানান।
বাংলাদেশ ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর বলেন, আমাদের কর্মসূচি আজাদী ময়দান থেকে শুরু করার কথা থাকলেও বৃক্ষমেলা হওয়ায় কারণে আমরা আওয়ামী লীগ অফিস থেকে শুরু করেছি। আমরা কোন দখল করেনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চকরিয়ায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: বন্যাদুর্গতদের ঋণ আদায় ৩ মাস বন্ধ, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় এনজিওগুলোর কার্যক্রম পর্যালোচনা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে বন্যাদুর্গত মানুষের চলমান ত্রাণ