মুকসুদপুরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ কিশোরীর নাম ফারজানা ইসলাম মিম (১৭)। তিনি অবিবাহিত। তার পিতা মোঃ শাহাজালাল (৩৯), পিতা: মোঃ নান্নু সরদার, মাতা: সোনাই বেগম। তাদের বাড়ি মুকসুদপুর থানাধীন গোবিন্দপুর ইউনিয়নের অর্জুনদাহা গ্রামের সরদার বাড়িতে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের সময় মুকসুদপুর থানার গোবিন্দপুর এলাকা থেকে ফারজানা ইসলাম মিম নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল থ্রি-পিস পোশাক। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় কিশোরীর পিতা মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ তার সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা মোবাইল নম্বর ০১৯৯৮৫১৫১৪৪ এবং ০১৭৫১০৬৬০০৪–এ যোগাযোগ করার

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার

কক্সবাজারের চকরিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে

যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য ভিত্তিক জনকল্যাণমূলক দাতব্য সংস্থা ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ উদ্যোগে