রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র প্রদান

‎রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ছাত্রবৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (৩১ মে ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত বালিয়াকান্দি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎বালিয়াকান্দি উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে ২০২২-২০২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
‎মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজবাড়ী
‎২আসনের সংসদ সদস্য  হারুন অর রশিদ হারুন,প্রশাসক রাজবাড়ী জেলা পরিষদের আব্দুস সালাম মিয়া, মোঃ কায়েমুজ্জামান খান, উপজেলা (ভূমি) সহকারী কমিশন  এহসানুল হক শিপন।

‎এছাড়াও অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রায় ৪০০ থেকে ৫০০ জন শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন। অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

‎দুপুর ১২টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

‎আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আজ রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব