শার্শায় ১১ বছরের শিশু কন্যা ধর্ষনের অভিযোগে ১৬ বছরের কিশোরকে আটক আটক করেছে শার্শা থানা পুলিশ।
বাদির লিখিত এজাহারে জানা যায়, শার্শা সদরের আফিল জুট মিলের ষ্টাফ কোয়াটারে উভয়ের পরিবার বসবাস করে দীর্ঘদিন ধরে। অভিযুক্ত তামিম ইকবাল পূর্বপরিকল্পিতভাবে গত ২৬জুলাই রাত অনুমান ১ টার সময় বাদী রুমে না থাকা সুযোগে মিথ্যা কথা বলে বাদীর মেয়েকে দিয়ে তার রুমের দরজা খুলায়। তখন তামিম ইকবাল তার কাছে থাকা গামছা দিয়ে বাদীর মেয়ের মুখ বেধে শার্শা থানাধীন শার্শা গ্রামস্থ আফিল জুট মিলের ষ্টাফ কোয়াটারের ২৪নং রুমের নিজ শয়ন কক্ষের ভিতর নিয়ে যায়। বাদীর মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার কু প্রস্তাব দেয়। বাদীর মেয়ে তামিম ইকবালের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন।
পরবর্তীতে বাদী ঘটনার বিষয়ে তার মেয়ের মুখে বিস্তারিত শুনিয়া আজ ১৫জুলাই আইনী সহায়তা পাওয়ার জন্য থানায় এসে লিখিত এজাহার দাখিল করেন।
ধর্ষক তামিম ইকবাল (১৬) শার্শার গোগা গ্রামের হারুন অর রশিদের ছেলে।
মামলার রুজু হওয়ার পর আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪নং রুম হতে তামিম ইকবালকে আটক করেছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে।




