বৃহস্পতিবার,২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শালিখায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন

মাগুরার শালিখায় মা ও শিশুর পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ৯ জুন মঙ্গলবার সমাপ্ত হয়েছে।

​এর আগে ৮ জুন সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।

​দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে শালিখা উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ৩০ জন সচেতন মা অংশগ্রহণ করেন। মূলত মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, সঠিক পুষ্টি নিশ্চিতকরণ এবং শিশুদের বুদ্ধি বিকাশের লক্ষ্যেই এই কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়।

​কর্মশালায় গ্রামীণ মায়েদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করেন করা হয়।

শালিখা উপজেলা ​সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান,​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা,​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহারিন সুলতানা,

​উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ​মেডিকেল অফিসার শেখ আরিফুজ্জামান

​সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টির মানোন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করতে এই উদ্যোগ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের আয়োজন ও অর্থায়নে ছিলো উপজেলা প্রশাসন শালিখা,মাগুরা।

সার্বিক সহযোগিতায় ছিলো উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর, শালিখা,মাগুরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের কিশোর রিয়ান মোল্লা (১৩) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত যুবদল নেতা আবু হান্নান ঠান্ডুকে হাসপাতালে দেখতে এমপি কাজী রফিকুল ইসলাম

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত হয়ে একটি পা হারানো সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর