শাহজাদপুরে নিখোঁজ বৃদ্ধার মরদেহ করতোয়া হতে উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃদ্ধার মরদেহ শাহজাদপুর হতে উদ্ধার করেছে পুলিশ।
নিহত মায়া রানী (১০০) উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের বাসিন্দা এবং বিষ্টপদ শীলের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জুন মঙ্গলবার মায়া রানী শীল করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদীর তীরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পুত্র নবশীল জানান, তার মা গত মঙ্গলবার গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে তার মরদেহ গাঁড়াদহ শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদীর তীরে পাওয়া যায়।
শাহজাদপুর থানার সাবইন্সপেক্টর আজিজুল জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আজ রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব