শেষ মূহুর্তে এসেও স্পেন, আর্জেন্টিনার পতাকা ও জার্সি বিক্রির ঝড়

আগামীকাল রাত ১ টায় শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ। এতে দুটি ভিন্ন পরাশক্তি স্পেন এবং আর্জেন্টিনা- কে মুখোমুখি হতে দেখা যাবে। বাংলাদেশে স্পেনের সমর্থক দর্শনীয় না হলেও আর্জেন্টিনার ব্যাপক সমর্থক রয়েছে। বিশ্বকাপ খেলা শুরু থেকে নাটোর জেলায় প্রথম থেকেই ব্যাপক পরিমানে আর্জেন্টিনার জার্সি এবং পতাকা বিক্রির দৃশ্য দেখা গেছে। কিন্তু আজ বিশ্বকাপ এর শেষ মূহুর্তে  এসে বাজারে এবং খেলাঘরগুলোতে দেখা গেলো ভিন্ন রূপ। ব্যাপকহারে বিক্রি হচ্ছে স্পেনের পতাকা এবং জার্সি। স্পেনের জার্সি ৪০০-৫০০ টাকায় এবং পতাকা ৫ ফিটের গুলো ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।  অপরদিকে আর্জেনটিনার কালো জার্সি ৩০০ এবং আকাশী, সাদা রং এর টা ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু আর্জেনটিনার পতাকার গ্রহক কম। ৫ ফিটের আর্জেন্টিনার পতাকা মাত্র ১০০ টাকায় বিক্রি হচ্ছে। নাটোরের সিংড়ার কিছু খেলাঘর ঘুরে দেখা গেল জার্সিতে প্রিন্ট দেওয়ার জন্য শেষ মূহুর্তে নেওয়া হচ্ছে ১০০ টাকা করে। কিন্তু ডিটিএফ প্রিন্টিং এর জন্য ১৫০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। নাটোরের সিংড়ায় জার্সি বিক্রয়ে এগিয়ে আছে সাকিল স্পোর্টস। সাকিল স্পোর্টসের স্বত্বাধিকারী সাকিল বলেন গতকাল রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ২ ঘন্টায় প্রায় ৫০ টির বেশি দুই দলের জার্সি বিক্রয় হয়েছে এবং বেশিরভাগই পিছনে নাম লেখা সহ বিক্রি হয়েছে। এদিকে গুরুদাসপুর, নাটোরে সবচাইতে বেশি বিক্রি করেছেন রফিক খেলাঘর। তাদের মতে এ বিশ্বকাপে শেষ মূহুর্তে এসে যে এই পরিমান জার্সি এবং পতাকা বিক্রি হবে তা কল্পনা করতে পারেন নি।

সিংড়া এবং গুরুদাসপুরে রাতে খেলা দেখার জন্য বিভিন্ন জায়গায় প্রোজেক্টর এর ব্যবস্থা করেছে এলাকাবাসী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠান। এমন এক প্রতিষ্ঠান “আরিফ ইলেক্ট্রিক এন্ড আজিজ ডেকোরেটর”-যারা বিশ্বকাপ শুরু থেকেই বিভিন্ন হাইভোল্টেজ ম্যাচগুলো দেখিয়ে আসছে এলাকাবাসীকে। তাছাড়া এ প্রতিষ্ঠান তাদের পক্ষ থেকে দিচ্ছে ম্যাচ প্রেডিকশন পুরুষ্কারও। যুব সমাজকে খেলাধূলায় উজ্জীবিত করার জন্য তাদের এ অভিনব পন্থা। তাছাড়া ফাইনাল খেলা দেখার জন্য সিংড়া কোর্টমাঠেও প্রজেক্টর এর ব্যবস্থা করা হয়েছে।
আজ স্পেন বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটি নিউইয়র্ক এর নিউ জার্সির “মেট লাইফ” স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্লোভেনিয়ার রেফারী স্লাভকো ভিনচিস এই ফাইনাল ম্যাচের দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন