নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামে তিন ফসলি আবাদি জমি খনন করে অবৈধভাবে পুকুর তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১৫ অনুযায়ী একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। শনিবার (৩১ মে, ২০২৬) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




