সুন্দরবনে বিষ প্রয়োগে চিংড়ি নিধন: বন বিভাগের অভিযানে নৌকা-জাল জব্দ, ধরাছোঁয়ার বাইরে শিকারিরা

খুলনার সুন্দরবনের সংরক্ষিত এলাকায় বিষ প্রয়োগ করে চিংড়ি শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ডিঙ্গি নৌকা, বিষযুক্ত চিংড়ি মাছ ও অবৈধ জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ।

রোববার (২১ জুন ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সরকারি জলযানযোগে স্টাফসহ আন্দারমানিক টহল ফাঁড়ির সদস্যরা খুলনা রেঞ্জের আওতাধীন শাকবাড়িয়া নদী সংলগ্ন সংরক্ষিত সুন্দরবন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে জেলে চক্রের ব্যবহৃত ২টি ডিঙ্গি নৌকা, আনুমানিক ৩০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ, ২টি অবৈধ তার জাল, ৪টি বৈঠা, ২টি দা এবং নৌকায় থাকা অন্যান্য মালামাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামালের বিষয়ে সংশ্লিষ্ট আদালতে বন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুষ্টিয়ার মিরপুরে গাঁজা সেবনের আসরে পুলিশের অভিযান: ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় গাঁজা সেবনের আসরে