বৃহস্পতিবার,২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সেনবাগে আলোর কাফেলার উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ অনুষ্ঠিত

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নোয়াখালীর সেনবাগের  ছাতারপাইয়া ইউনিয়নের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন আলোর কাফেলা এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
“এসো বৃক্ষরোপণ করি, দূষণমুক্ত পরিবেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন, আলোর কাফেলার উপদেষ্টা আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ হাসিব ভূঁইয়া, উপদেষ্টা হাফেজ মহিউদ্দিন, এ কে আজাদ, পরিচালনা পরিষদের সদস্য মাষ্টার কামরুল হাসান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিভিন্ন কারণে পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে এবং আমরা অজান্তেই পরিবেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, “বৃক্ষ আমাদের পরম বন্ধু। তাই আসুন, আমরা সবাই বৃক্ষরোপণ করি এবং একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলি।”
কর্মসূচি শেষে আলোর কাফেলার পরিচালক হাফেজ হাসিব ভূঁইয়া এ আয়োজন সফলভাবে বাস্তবায়নে যারা অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের কিশোর রিয়ান মোল্লা (১৩) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত যুবদল নেতা আবু হান্নান ঠান্ডুকে হাসপাতালে দেখতে এমপি কাজী রফিকুল ইসলাম

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত হয়ে একটি পা হারানো সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর