রাজশাহী রেঞ্জে মার্চ ২০২৬ মাসে শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত সিরাজগঞ্জ

আজ ১৩ এপ্রিল ২০২৬ খ্রিঃ রাজশাহী রেঞ্জের মার্চ/২০২৬ মাসে ০৮ টি জেলার মধ্যে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনা ও তত্বাবধানে অত্র জেলার সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিস্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে শ্রেষ্ঠ জেলা হিসেবে জেলা পুলিশ, সিরাজগঞ্জ নির্বাচিত হয়েছেন।
আজ ১৩ মার্চ ২০২৬ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলায়  রাজশাহী রেঞ্জের মার্চ/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি মহোদয়। সভাপতি মহোদয় সার্বিক কার্যক্রমের উপর অত্র রেঞ্জের “শ্রেষ্ঠ জেলা”হিসেবে সিরাজগঞ্জ জেলা নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন ।
জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ সিরাজগঞ্জ বিনির্মাণে জেলা পুলিশ, সিরাজগঞ্জ’র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল জেলার পুলিশ সুপারগণ, সকল কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টারগণসহ অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন