ড্যাফোডিল কিন্টার গার্ডেন সুনামগঞ্জের বার্ষিক মৌসুমি প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাগান সুন্দর ফুলে আর শিশু সুন্দর স্কুলে।

অদ্য ০৯/০৭/২৬ খ্রিষ্টাব্দ দুপুরে ড্যাফোডিল কিন্টার গার্ডেন সুনামগঞ্জ এর বার্ষিক মৌসুমী প্রতিযোগিতার পুরষ্কার  বিতরণী অনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল কিন্ডারগার্ডেনের  অধ্যক্ষ অজিত কুমার দাস এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ সরকারী  মহিলা কলেজ  সুনামগঞ্জ,প্রফেসর জ্যোতির্ময় দাস,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধান পৃষ্ঠপোষক ড্যাফোডিল কিন্ডার গার্ডেন সুনামগঞ্জ, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাবরেজিস্টার সুনামগঞ্জ মোঃ মনজুরুল আলম, বার্ষিক মৌসুমী প্রতিযোগিতার সভাপতি মোহাম্মদ শাহ আলম মিয়া, অভিভাবক সংগঠক ও সাংবাদিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী অভিভাবক ছাত্র-ছাত্রী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ অনেকেই।

বক্তারা বলেন ড্যাফোডিল কিন্ডারগার্ডেন একটা সুন্দর প্রতিষ্ঠান যেখানে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ ঘটে। আমরা চাই স্বতঃস্ফূর্তভাবে সকলেই এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং অভিভাবকগণ সন্তানদের উৎসাহিত করবেন। মনে রাখবেন আজকের সন্তানই আগামীর ভবিষ্যৎ। অনুষ্ঠানে সকলেই স্কুলের সফলতা কামনা করেন এবং সামনে যাতে স্কুলের রেজাল্ট ভালো হয় তার পরামর্শ প্রদান করেন।

স্কুলের অধ্যক্ষ অজিত কুমার দাস বলেন আমি বাচ্চাদের জন্য নিবেদিত প্রান সব সময় আপনারা আমাকে কাছে পাবেন।আজকের বার্ষিক মৌসুমী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে স্কুলকে অলঙ্কৃত করেছেন। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে চাই।তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং সবশেষে অতিথিবৃন্দদের নিকট হতে ছাত্র-ছাত্রীদের পুরস্কার হাতে তুলে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের