বৃহস্পতিবার,২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় পুলিশের অভিযানে ৩ আন্তজেলা গরু চোর গ্রেপ্তার, উদ্ধার ৫ চোরাই গরু

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে র‍্যাব-১২-এর সহযোগিতায় নাটোরের সিংড়া উপজেলার হাট তাজপুর এলাকায় অভিযান চালিয়ে তিন কুখ্যাত আন্তজেলা গরু চোর ও ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর রানীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক গরু চুরির ঘটনার তদন্তে বিশেষ টিম গঠন করা হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে প্রথমে কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২১ জুলাই রাতে সিংড়ার হাট তাজপুর এলাকায় অভিযান চালিয়ে সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০), সুচন্দন রাজবংশী ওরফে সজল (২৭)সহ তিনজনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তাররা নওগাঁ, নাটোর, বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলে সক্রিয় একটি আন্তজেলা গরু চোর চক্রের সদস্য। চুরি করা গরু কিছুদিন বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে পরে বিক্রি করত তারা।
এ নিয়ে দুই দফা অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের কিশোর রিয়ান মোল্লা (১৩) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত যুবদল নেতা আবু হান্নান ঠান্ডুকে হাসপাতালে দেখতে এমপি কাজী রফিকুল ইসলাম

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত হয়ে একটি পা হারানো সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর