গোপালগঞ্জ-১ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী কাবির মিয়ার বিশাল নির্বাচনী মিছিল

গোপালগঞ্জ-১ আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. কাবির মিয়া (ট্রাক প্রতীক)-এর সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলার কমলাপুর ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে কয়েকশত নারীসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। ট্রাক প্রতীকের পক্ষে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়ার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তার প্রমাণ।
মিছিল চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় নেতারা বলেন, “কারাবন্দী অবস্থাতেও কাবির মিয়া জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জনগণের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচন করছেন।” তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. কাবির মিয়া প্রায় ১১ মাস ধরে কারাবন্দী রয়েছেন। কারাবন্দী অবস্থাতেই তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় নেতাকর্মীদের দাবি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন এবং নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থন অর্জন করবেন।
এদিকে, মিছিলকে ঘিরে পুরো উপজেলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ পথচারী ও ব্যবসায়ীরাও আগ্রহভরে মিছিল প্রত্যক্ষ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

গ্যাস সংকট, বিদ্যুৎ-জ্বালানির উচ্চমূল্য, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, প্রতিষ্ঠান দলীয়করণসহ বিভিন্ন কারণে

গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী