৩নং ইনাতগঞ্জে ও কাজীর বাজার রমজানের প্রথম দিনেই গরুর মাংসের উচ্চমূল্য, ক্ষোভ প্রকাশ জনমনে

 পবিত্র মাহে রমজানের প্রথম দিন উপলক্ষে ও এলাকায় বিপুল পরিমাণ গরু জবাই করা হয়েছে। বাজার ঘুরে দেখা যায়, দুই বাজারেই মাংস বিক্রিতে ছিল ব্যাপক ভিড়। তবে ক্রেতাদের অভিযোগ, রমজানের শুরুতেই গরুর মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে ১১০০ টাকা দরে এবং হারসহ মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০০ টাকা করে। এতে সাধারণ ক্রেতাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার কথা থাকলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এ মূল্য অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। স্থানীয় ক্রেতারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, বাজার মনিটরিং জোরদার করা হলে হয়তো এ ধরনের উচ্চমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। রমজানের প্রথম দিনেই মাংসের এমন দামে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন