আজ শিক্ষাবিদ অনিল চন্দ্র রায়ের ৫ম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাভরে স্মরণে এক আদর্শ শিক্ষক

আজ ২৬ জুলাই, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক প্রধান শিক্ষক ও গোলখালী ইউনিয়নের গর্ব অনিল চন্দ্র রায়ের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ২৬ জুলাই (৯ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ), সোমবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে এলাকাবাসী হারিয়েছিল একজন আদর্শ শিক্ষক, সৎ মানুষ এবং প্রজ্ঞাবান শিক্ষানুরাগীকে।
অনিল চন্দ্র রায় শিক্ষকতা জীবন শুরু করেন কলেজ পর্যায়ে। পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এক সময় গোলখালী ইউনিয়নে এমএ ডিগ্রিধারী মানুষের সংখ্যা ছিল অত্যন্ত সীমিত। সে সময় অনিল চন্দ্র রায় ছিলেন এলাকার অন্যতম শিক্ষিত, জ্ঞানী ও সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর প্রজ্ঞা, নেতৃত্বগুণ, সততা এবং শিক্ষার প্রতি একনিষ্ঠতা তাঁকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল।
তিনি সর্বশেষ হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষ প্রশাসক ও আদর্শ শিক্ষক হিসেবে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান আজও স্মরণীয়।
আজ তাঁর ৫ম মৃত্যুবার্ষিকীতে পরিবার, শুভানুধ্যায়ী, সহকর্মী, সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও শিক্ষাদর্শন ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনিল চন্দ্র রায় স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। গভীর শ্রদ্ধা ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি অফিসে দুর্বৃত্তদের হামলা: আলফাডাঙ্গায় সমাজসেবা কার্যালয়ের থাই গ্লাস ভাঙচুর, তদন্তে পুলিশ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে ইট মেরে থাই গ্লাস