সুনামগঞ্জ শহরের হাজীপাড়ায় যাত্রী বেশে অটো রিক্সা উঠে চালকের গলায় ছুরি মেরে গরিবের স্বপ্ন ছিনতাই।
গত ০৮/০১/২০২৬খ্রি. তারিখ সুনামগঞ্জ পৌরসভা এলাকা থেকে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলায় ধারালো ছুরি চালিয়ে তাকে গুরুতর রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রেখে গরিবের স্বপ্ন অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে আসামিদের অবস্থান নির্ণয়ের পর আজ দুপুরে ছিনতাইকারী দুইজন পুলিশের জালে আটক হয়।অটো রিকশা একটি গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে গ্যারেজের মালিকও হেফাজতে।
সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ রতন শেখ পিপিএম, ইন্সপেক্টর ইনভেস্টিগেশন আরিফ ইন্সপেক্টর অপারেশন মোস্তফা এসআই হানি সহ পুলিশের একটি চৌকস দল অভিযানের নেতৃত্ব দিচ্ছেন
সরাসরি অংশগ্রহণ করা ছিনতাইকারী দুইজনঃ
১। মোঃ শাকিল (২৩) পিতা মোহাম্মদ বিল্লাল চৌধুরী মাতা মর্জিনা বেগম গ্রাম পূর্ব তেঘুরিয়া (সরকারি পুকুরপাড়) ভাড়াটিয়া জামালের বাসা থেকে আটক।
২। সাব্বির ইসলাম শ্রাবণ বয়স কত (২২) পিতা পিতা মোঃ জুয়েল মোহাম্মদ জুয়েল মাতা গুল নাহার গ্রাম পূর্ব তেঘরিয়া থানা জেলা সুনামগঞ্জকে তার নিজের বসত ঘর থেকে আটক।
তাদের দেখানো মতে সুনামগঞ্জ পশ্চিম হাজিপাড়া থেকে অটো রিক্সাচালককে যে ছুরি দিয়ে আঘাত করে সে ছুরি উদ্ধার হয়েছে। ছিনতাইকৃত ক্রয় করা আটকের সময় তার কাছ থেকে একটি চোরাই অটোরিকশা উদ্ধার ও মটরের অংশবিশেষ উদ্ধার।
৩। মোঃ চান মিয়া (৩৮)মাতা মোস্তবা বেগম।পিতা মোছন মিয়া গ্রাম অয়েছখালী থানা জেলা সুনামগঞ্জ।ওয়েজখালী তার গ্যারেজ থেকে আটক।মামলার ছিনতাইকৃত অটোরিক্সার ৪টি ব্যাটারি উদ্ধার করেছে যার কাছ থেকে তার নাম হলোঃ
৪।মোহাম্মদ তাজুল ইসলাম (৩৫) পিতা সুরুজ আলী মাতা আনোয়ারা বেগম গ্রাম নোয়াবাদ থানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ।বর্তমানে মল্লিকপুর নজরুলের ভাড়ার বাসার ভাড়াটিয়া।মল্লিকপুরের তার দোকান থেকে আটক।
সৎ ভাই চান মিয়ার ক্রয় করা ছিনতাইকৃত মাল ভেঙ্গেচুরে অংশবিশেষ বিক্রয় করার অপরাধ এবং উদ্ধারঃ
৫।শাহাবুদ্দিন (৩৪)পিতা মোছন মিয়া মাতা মিনারা বেগম গ্রাম অয়েছখালী।থানা জেলা সুনামগঞ্জ। তার ওয়ার্কশপ থেকে আটক।
স্হানীয়রা এই সাহসী অভিযানের জন্য ওসি রতন শেখ ও উনার পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন। ওসি রতন শেখ বলেন জনগনের নিরাপত্তায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




