মুকসুদপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা (২৮) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৬৯৯৬) বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে পিকআপটির হেলপার গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকে পড়েন।
পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। গুরুতর আহত অবস্থায় ওই হেলপারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে জব্দ করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

গ্যাস সংকট, বিদ্যুৎ-জ্বালানির উচ্চমূল্য, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, প্রতিষ্ঠান দলীয়করণসহ বিভিন্ন কারণে

গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী