চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার কলমি ইউনিয়ন আঞ্জুরহাট বাজার থেকে ১৪পিচ ইয়াবা সহ আসামী মোঃ কবির হোসেন (৩০), পিতা-মৃত ছিদ্দিক মিয়া, মাতা-মোসাঃ ছালমা বেগম, সাং-দক্ষিন চর মঙ্গল ৮নং ওয়ার্ড, চর কলমী ইউপি, থানা-শশীভূষণ, জেলা-ভোলা গ্রেফতার করেছেন শশীভুষন থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায় গতকাল ২৫ জুলাই সনিবারে গোপন তথ্যের ভিত্তিতে আঞ্জুর হাট বাজারে মাদক বিক্রির সম পুলিশ এসে ইয়াবা সহ মোঃ কবির হোসেন কে আটক করে থানায় নিয়ে যায়। এসময় জানতে চাইলে নাম না বলা সত্বে এলাকার লোকজন বলেন চর কর্মী ইউনিয়নকে মাদকমুক্ত করার জন্য আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ। মাদক এবং জুয়ার বিরুদ্ধে কলমি ইউনিয়ন জিরো টলারেন্স।
এবিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন ১৪ পিচ ইয়াবা সহ নিয়মিত মামলা মোঃ:কবির হোসেন কেগ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।




