“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে র্যালি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। এরপর সকলে আসন গ্রহণ করলে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার জাকিয়া পারভীন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হরিপুর ঠাকুরগাঁও এর আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন. মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও হরিপুর উপজেলার উদ্যোগে উপজেলা হলরুমে আলোচনা সভায় শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর রহমান (মুজাহিদ), উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো. সোহাগ রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, শাবানা পারভীন, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মঈনুদ্দীন আল মাদানী ।
অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলার জন্য সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ইএসডিও থেকে এলসি বাস্কে, মানবকল্যাণ পরিষদ (এমকেপি) থেকে মো. তরিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন থেকে ফিল্ড সুপারভাইজার সুমি আক্তার এবং জননী ঐক্য পরিষদ থেকে স্বাগত বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, নারীদের নিজেদের অধিকার, নিজেদেরকেই আদায় করতে হবে। বাংলাদেশ অগ্রগতির লক্ষ্য অর্জনে নারীদের বিশেষ অবদান রয়েছে। পরিবার হইতে শুরু করে পোশাক শিল্প কাজে বাংলাদেশের নারীরা রাতদিন পরিশ্রম করে দেশটাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।




