জাতীয়তাবাদী জিয়া সাইবার ফোর্সের বোচাগঞ্জ উপজেলা আওতাধীন ৩নং মুশিদহাট ইউনিয়ন শাখার ৪২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বোচাগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক মোঃ সামসাদ উল আসাদ সুমন, সদস্য সচিব মোঃ সাদেকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ মোল্লার যৌথ সমন্বয়ে নবগঠিত এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ রুশদ চৌধুরীকে আহ্বায়ক, মোঃ শাহরিয়ার (মাসুম)কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ বাদশাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ কমিটিতে মোট ৪২ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জাতীয়তাবাদী আদর্শের পক্ষে সাইবার জগতে একটি শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে দেশ ও দলের স্বার্থে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে জিয়া সাইবার ফোর্সের বোচাগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা দিনাজপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)-এর পক্ষে নির্বাচনি প্রচারণা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ধানের শীষের পক্ষে জনমত গঠনে ধারাবাহিকভাবে কাজ করছেন।




