‎ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলীম মাদ্রাসায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলীম মাদ্রাসায় আসন্ন দাখিল পরীক্ষা-২০২৬ উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ নুর মোহাম্মদ এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, চান্দলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাবুদ্দিন মুরাদ, চান্দলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। এসময় অধ্যাপক আবুল কালাম আজাদ, গভর্নিং বডির সদস্য আবুল কাশেম খান খোকন, মো. আলমগীর হোসেনসহ গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এবছর এই মাদ্রাসা থেকে ৬৯ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহন করবে। সবশেষে পরীক্ষার্থীদের সাফল্যে ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মিলাদ ও দোয়া করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ নুর মোহাম্মদ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কক্সবাজার সদরের পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ উদ্বোধন ও ১টি স্মারক বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী