‎ব্রাহ্মণপাড়া রামচন্দ্রপুর (বাল্লাগ) ছাত্রকল্যাণ পরিষদের সুবিধাবঞ্চিত ও মেধাবীদের মধ্যে বই বিতরণ সংবর্ধনা অনুষ্ঠান

‎”শিক্ষার উন্নয়নে সমাজের কল্যাণে আমাদের এই উদ্যোগ” এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাগ) ছাত্রকল্যাণ পরিষদের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৪তম বার্ষিক বই বিতরণ ও সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে রামচন্দ্রপুর (বাল্লাগ) ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে সংগঠনের কার্য্যালয়ের সামনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মোহাম্মদ আল আমিন এবং ইসলামি সংগীত পরিবেশন করেন মো. মুমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মোঃ শাকিল আহাম্মেদ। এতে মোঃ ইমান হোসেন এর সভাপতিত্বে ও মো. রাকিবুল ইসলাম জয় এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ বাছির উদ্দিন (বিএসসি), মোঃ কামাল হোসেন, মোঃ ময়নাল হোসেন ও মোঃ আলী আশ্রাফ মেম্বার। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সুলতান আহাম্মেদ, বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, বাগড়া দারুল উলূম ফাযিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. আবদুল মালেক, মো. মাসুদুর রহমান ভূইঁয়া ও মোঃ জুজু মিয়া। সবশেষে ১৬০ জন সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা ও গাইড এবং কোরআনের হাফেজদের সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দরা। এসময় রামচন্দ্রপুর (বাল্লাগ) ছাত্রকল্যাণ পরিষদের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কক্সবাজার সদরের পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ উদ্বোধন ও ১টি স্মারক বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী