মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কোটালীপাড়ায় ৩,৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৩ হাজার ৯৫০ পিস।
​গ্রেফতারকৃত সজিব মিয়া কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ থানারপাড়া এলাকার বাসিন্দা।
​র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব-৬, খুলনা-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)-এর একটি চৌকস দল কোটালীপাড়া থানাধীন থানারপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সজিব মিয়ার নিজ বসতঘরের ভেতর থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে ঘর তল্লাশি চালিয়ে ৩,৯৫০ পিস। ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং ইয়াবা সরবরাহ করে আসছিল। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
​এলাকায় মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন