মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার

সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন