‎ব্রাহ্মণপাড়ায় ঈদকে সামনে রেখে যানজট নিয়ন্ত্রনে কাজ করছে গ্রাম পুলিশ

‎আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাস্তাঘাট যানজটমুক্ত রাখতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের গ্রাম পুলিশ কাজ শুরু করেছে। সোমবার (২ মার্চ) সকাল থেকে গ্রাম পুলিশ সদস্যরা সদরের বাজার স্ট্যান্ড এলাকা যানজনমুক্ত রাখতে কাজ শুরু করে। এতে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক এর নির্দেশে ৬ জন গ্রাম পুলিশ সদস্যরা প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বাজার এলাকায় যানজটমুক্ত রাখতে কাজ করবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাজার এলাকা যানজটমুক্ত রাখতে সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছে। এবিষয়ে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক বলেন, এখন থেকে ঈদের আগের দিন পর্যন্ত বাজার এলাকা যানজটমুক্ত রাখতে গ্রাম পুলিশ সার্বক্ষনিক কাজ করবে। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কক্সবাজার সদরের পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ উদ্বোধন ও ১টি স্মারক বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী