লামায় প্রশাসনের অভিযানে দুই ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় অবৈধ দুইটি ইটভাটায় উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে KBC ও BBM নামের দুটি ইটভাটায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় KBC ইটভাটাকে ৩ লাখ টাকা এবং BBM ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফাইতং ইউনিয়নে অধিকাংশ ইটভাটা শিক্ষাপ্রতিষ্ঠান, লোকালয় ও বনাঞ্চলের কাছাকাছি স্থাপন করা হয়েছে। ফলে ধোঁয়া ও ধুলাবালির কারণে স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালা ও অ্যালার্জিতে ভুগছেন। বিশেষ করে বয়স্কদের মধ্যে হাঁপানি, ফুসফুসের সমস্যা ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে প্রতিদিনই। পরিবেশবাধীদের মতে, এসব ভাটার ধোঁয়া ও রাসায়নিক নির্গমনের কারণে মাটি হারাচ্ছে উর্বরতা, কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং পাখি ও ক্ষুদ্র প্রাণী হারাচ্ছে তাদের প্রাকৃতিক আবাসস্থল। এতে স্থানীয় জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।তবে স্থানীয়রা মনে করছে ইটভাটায় জ্বালানি লাকড়ি সরবরাহ বন্ধ হলেই ইটভাটা বন্ধ করা সম্ভব।ইতিপূর্বে মহামান্য হাইকোর্টের নির্দেশে ৬টি ইটভাটা গুড়িয়ে দিলে ও আবারো নতুন করে চালু করেছে এসব ভাটার মালিকরা।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মঈন উদ্দিন  বলেন, বান্দরবান জেলা প্রশাসক স্যারের নির্দেশানায় ফাইতং এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৬ ধারা অনুযায়ী ২টি ইট ভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান চলবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কক্সবাজার সদরের পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ উদ্বোধন ও ১টি স্মারক বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী